বিদেশিদের জন্য ওমরাহ ও মক্কা-মদিনা সফরের বাধা দূর করছে সৌদি 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

করোনাভাইরাসের কারণে বিদেশিদের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওমরাহ কার্যক্রম ও মক্কা-মদিনা সফর সহজীকরণের উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। দেশটির সরকার মোবাইল ফোনে এমন একটি সেবা চালু করেছে, যেটিতে আবেদন করলে বিদেশিরা সহজেই ওমরাহ করতে পারবেন। মক্কা-মদিনায় নামাজ আদায় ও মহানবী (স.)-এর রওজা মোবারক দেখতে যেতে পারবেন।  খবর আরব নিউজ ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

Manual1 Ad Code

সৌদি প্রেস এজেন্সি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে, যাতে আবেদন করে বিদেশিরা ওমরাহ ও মক্কা-মদিনায় নামাজ আদায়ের অনুমতি চাইতে পারবেন। ইটমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি অ্যাপস ব্যবহার করে বিদেশিরা রাসুল (স.)-এর রওজাও দেখতে পারবেন।

 

সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় মোবাইল ব্যবহারকারীদের দুটি অ্যাপ্লিকেশন নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে রাখার অনুরোধ জানিয়েছে। মোবাইল অ্যাপ স্টোরে গিয়ে নতুন অ্যাপস দুটি পাওয়া যাবে।

Manual4 Ad Code

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে সৌদিতে ওমরাহ কার্যক্রম বন্ধ আছে। গত মাসে সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই ওমরাহ কার্যক্রম চালু হতে যাচ্ছে।

Manual7 Ad Code

১৬ অক্টোবর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে ভ্রমণে যে নিষেধাজ্ঞা চালু আছে,  সেটি সহজীকরণের ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে পুরোদমে ওমরাহ কার্যক্রম চালুর কথাও জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code