বিদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে মালয়েশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual5 Ad Code

কোভিড-১৯ মহামারির কারণে প্রায় ১৬ মাস পর অভিবাসীকর্মী ও  বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দেবে মালয়েশিয়া। এমনটিই জানালেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

 

Manual8 Ad Code

 

মহামারী ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটি বিদেশি শ্রমিকদের প্রবেশের প্রস্তাবিত মানসম্মত পরিচালন পদ্ধতির সঙ্গে একমত হয়েছে বলে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব শুক্রবার (২২ আগস্ট) এক বিবৃতিতে বলেছেন।

এদিকে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সরকার বলেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদকের উৎপাদন ব্যাহতকারী গুরুতর শ্রম সংকট নিরসনের জন্য বৃক্ষরোপণ খাতে ৩২,০০০ বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেবে।

Manual7 Ad Code

এছাড়া মালয়েশিয়া গ্লাভস থেকে আইফোন পার্টস পর্যন্ত সবকিছু উৎপাদনে প্রায় দুই মিলিয়ন নথিভুক্ত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল। রাবার গ্লাভস শিল্প এই বছর এবং পরের বর্ধমান চাহিদা মেটাতে বিদেশি শ্রমিকদের ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করেছিল।
নভেম্বরের মাঝামাঝি থেকে, মালয়েশিযা নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের তার গ্রীষ্মমণ্ডলীয় ছুটির দ্বীপ ল্যাংকাউই দেখার অনুমতি দেবে, মহামারি শুরুর পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সীমানা পুনরায় খুলে দেবে। “মানসম্পন্ন” পর্যটক, যারা অর্থ ব্যয় করবে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে।

Manual8 Ad Code

এক্ষেত্রে পর্যটকদের অবশ্যই একটি নেতিবাচক কোভিড-১৯ ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখাতে হবে এবং ৮০,০০০ ডলারের ভ্রমণ বিমা থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code