বিদেশি সেনাদের ভবিষ্যৎ নিয়ে ইরাক-যুক্তরাষ্ট্র আলোচনা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইরাকে থাকা মার্কিন নেতৃত্বাধীন জোটের বিদেশি সেনাদের
ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আলোচনা শুরু হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) এই বিষয়ে দুই দেশের মধ্যে প্রথম আলোচনা হলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রী মোহামেদ শিয়া আল-সুদানির কার্যালয় থেকে বৈঠকের একটি ছবি
প্রকাশ করা হয়েছে। এতে তার সঙ্গে ইরাকের সশস্ত্র বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন
জোটের শীর্ষ কর্মকর্তাদের দেখা গেছে।

কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জোট বাহিনীর ভবিষ্যৎ নিয়ে বাগদাদে যৌথ
কমিশন কাজ শুরু করেছে।

Manual1 Ad Code

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিবৃতিতে বলা হয়েছে, শনিবারের বৈঠকটি ছিলো ইরাকে
জোট বাহিনীর অগ্রগতির পর্যালোচনা এবং দেশটিতে জোট বাহিনীর উপস্থিতির
ভবিষ্যৎ নিয়ে আলোচনার প্রক্রিয়া।

Manual7 Ad Code

ইরাক সরকার আশা করছে, এ আলোচনার মাধ্যমে বিদেশি সেনার উপস্থিতি কমানোর
জন্য একটি সময়সীমা নির্ধারণ করা যাবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code