বিদ্যুৎকেন্দ্রের জলবায়ু দূষণ নিয়ন্ত্রণ তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: কয়লা ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে জলবায়ু দূষণ নিয়ন্ত্রণের বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবারই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ২০২৪ সালে এসব বিধিনিষেধ চালু করেছিল। এর আওতায় কয়লা ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোকে প্রায় সব কার্বন নিঃসরণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Manual8 Ad Code

ব্লুমবার্গ নিউজ ও নিউইয়র্ক টাইমস রোববার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে জানিয়েছে, পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) প্রশাসক লি জেলডিন হিউস্টনে জি-২০ জ্বালানিমন্ত্রীদের বৈঠকে এই পরিবর্তনের ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

Manual4 Ad Code

টাইমস জানিয়েছে, নতুন বিধিতে বিদ্যুৎকেন্দ্রগুলোর পারদ, আর্সেনিক ও অন্যান্য দূষণকারী পদার্থের নিঃসরণে কিছু নিয়ন্ত্রণ বহাল থাকবে।গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ক্ষেত্রে কয়লা সবচেয়ে বেশি দূষণকারী জ্বালানি। এটি জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে।

ট্রাম্প প্রায়ই মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে ‘ধাপ্পাবাজি’ বলে অভিহিত করেন। গত বছর ক্ষমতায় ফেরার পর থেকে তিনি বেশ কিছু পরিবেশগত বিধিনিষেধ বাতিলের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে অনেক বিধিনিষেধই জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code