বিদ্রোহী এলাকায় মিয়ানমার বাহিনীর বিমান হামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual1 Ad Code

থাইল্যান্ড সীমান্তের কাছে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।  শুক্রবার দেশটির বিদ্রোহী দলটি এই তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

তবে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

মিয়ানমার সেনাবাহিনীর এসব হামলার কারণে সেখানকার শতশত মানুষ থাইল্যান্ডে পালিয়েছে।

দেশটির বিদ্রোহী দল ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) জানায়, বৃহস্পতিবার দিক অন্তত দুইবার বিমান হামলা ও আর্টিলারি গুলি চালিয়েছে মিয়ানমার বাহিনী।

রয়টার্সের এক সাংবাদিক বলেন, থাই সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে মায়ে সত নামে এলাকায় বিমান হামলা চালানো হয়। তিনি বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ কয়েক দফায় বিস্ফোরণ শুনতে পান।

Manual3 Ad Code

এনিয়ে মিয়ানমার বাহিনীর এক মুখপাত্রের কাছে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তারা কোন মন্তব্য করেনি। তথ্যসূত্র: রয়টার্স।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code