বিধানসভায় প্রবেশের আগে খাতায় স্বাক্ষর, ক্ষুব্ধ ফিরহাদ হাকিম যা বললেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার সময় এর আগে কখনো রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের খাতায় স্বাক্ষর করে ঢুকতে হতো না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ও বিধায়কদের হাজিরা নিশ্চিত করতে এবার নতুন এক নির্দেশ জারি করেছেন গতকাল বৃহস্পতিবার। বলা হয়েছে, সব মন্ত্রী ও বিধায়ককে এবার বিধানসভার অধিবেশনে ঢুকতে গেলে খাতায় স্বাক্ষর করে ঢুকতে হবে। স্বাক্ষরের সঙ্গে তারিখ ও সময়ও লিখে দিতে হবে।

Manual4 Ad Code

আজ সেই নির্দেশ মেনেই মন্ত্রী-বিধায়কেরা খাতায় স্বাক্ষর করে বিধানসভার অধিবেশনে ঢোকেন। এই নিয়মকে মনেপ্রাণে মেনে নিতে পারেননি অনেকে। তাঁদের একজন পৌরমন্ত্রী ও কলকাতা করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। আজ তিনি খাতায় স্বাক্ষর করে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা কি স্কুলে পড়ি নাকি? পার্টি বলেছে তাই সই করলাম। কিন্তু এটার সঙ্গে আমি সহমত নই।’

Manual2 Ad Code

ক্ষুব্ধ ফিরহাদের কথা, ‘আমাদের দায়িত্ববোধ আছে। আমরা তো স্কুলের বাচ্চা নই যে সই করতে হবে!’

আইমন্ত্রী মলয় ঘটক বলেছেন, ‘১১ বছর ধরে বিধানসভায় আছি। এক দিনও কামাই করিনি। আজ নতুন নিয়মে স্বাক্ষর করে ঢুকলাম।’

আবার মন্ত্রী ইন্দ্রনীল সেন বললেন, ‘সই করলাম, সময় লিখলাম, ভালোই লাগছে।’

Manual7 Ad Code

আর এসব দেখভাল করার জন্য মমতা পাঁচ সদস্যের একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছেন। যাঁর চেয়ারম্যান করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। সদস্য হয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও বীরবাহা হাঁসদা। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, অনেক বিধায়ক অধিবেশনে থাকেন না। তাই তাঁদের নিয়মিত উপস্থিত করানোর জন্য মমতা এই নির্দেশ দিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code