বিধায়কদের কিনতে বিজেপির খরচ সাড়ে ৫ হাজার কোটি: কেজরিওয়াল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘২৭৭ জন বিধায়ক অন্যান্য দলের টিকিট নিয়ে ভোটে জিতে বিজেপিতে যোগ দিয়েছেন। অর্থাৎ, বিজেপি এখনও পর্যন্ত ২৭৭ জন বিধায়ককে কিনেছে। এখন যদি তারা ২০ কোটি রুপি দিয়ে প্রতিটি বিধায়ককে কিনে থাকে তাহলে বিজেপি এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার কোটি রুপির বিধায়ক কিনেছে। অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপির এই ঘোড়া কেনা-বেচার কারণেই মুদ্রাস্ফীতি বেড়েছে। আম আদমি পার্টির দাবি, বিজেপি সাধারণ মানুষের রুপি দিয়ে বিধায়ক কিনেছে। সেই বিধায়কদের কেনার অর্থ এখন সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে। ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে। মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code