বিনিয়োগে আসছে আংশিক নিষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চীনে সংবেদনশীল প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগে আংশিক নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সরকারের একটি সূত্রের বরাতে জানিয়েছে, বুধবার এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করবে হোয়াইট হাউজ।

Manual5 Ad Code

এই পরিকল্পনার লক্ষ্য হলো মার্কিন পুঁজি ও দক্ষতা যেনও চীনের সেনাবাহিনীর আধুনিকীকরণে ব্যবহৃত না হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ঠেকানো।

Manual3 Ad Code

এর আগে শুক্রবার রয়টার্স জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই দীর্ঘ প্রতিক্ষীত নির্বাহী আদেশ জারি করতে পারেন। এতে চীনে সংবেদনশীল প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা থাকবে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, বুধবার এই নির্বাহী আদেশ জারি করা হতে পারে। মঙ্গলবার এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ।

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা কয়েক মাস ধরে বলে আসছিলেন চীনে মার্কিন বিনিয়োগে বিধিনিষেধের নিশানা হবে সংকীণ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code