বিনিয়োগ করার আহ্বান এফবিসিসিআই সভাপতির

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডা অফিস: 

Manual3 Ad Code

কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কানাডার বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেবে এফবিসিসিআই।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

ঢাকা সফররত কানাডিয়ান হিন্দু চেম্বার অব কমার্সের (সিএইচসিসি) সভাপতি নরেশ কুমার নারায়ণ ভাই চাভদার নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজে এসব কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।রাজধানীর শেরাটন হোটেলে গতকাল আয়োজিত এই আয়োজনে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে একটি ব্যবসায়িক সভাও অনুষ্ঠিত হয়।

 

এফবিসিসিআই থেকে আজ শুক্রবার বিকেলে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই ও সিএইচসিসি। গত রাতের আয়োজনে দুই দেশের ব্যবসায়ী নেতারা এ বিষয়ে নিজেদের আগ্রহ তুলে ধরেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code