বিপুল পরিমান জাল পাসপোর্টসহ মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : মালয়েশিয়ায় বিপুল পরিমান জাল পাসপোর্টসহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। ১১ জানুয়ারি সোমবার স্থানিয় সময় সকাল ১০ টায় ইমিগ্রেশন বিভাগের ইন্টেলিজেন্স ডিভিশন থেকে অভিবাসন অফিসারদের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে চেরাস, সেলাঙ্গরের একটি অ্যাপার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ জাল বাংলাদেশী পাসপোর্ট ও সিআইডিবি কার্ড উদ্ধার করেছে এবং গ্রেফতার করা হয়েছে দুই বাংলাদেশিকে।
এ বিষয়ে ১২ জানুয়ারি মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক সেরি খাইরুল দিজাইমি দাউদ এক প্রেস ব্রিফিং বলেন, দীর্ঘদিন থেকে ইমিগ্রেশনের ডকুমেন্ট ভুয়া কার্যক্রম চালিয়ে আসছিল একটি চক্র ।
এই চক্রের সন্দেহভাজন ব্যক্তি একজন বাংলাদেশী যিনি ২০১৭ সাল থেকে ইমিগ্রেশন ডকুমেন্ট জালিয়াতি সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন এমন অভিযোগে ২০১৭ সালের ২৫ অক্টোবর, গোয়েন্দা, বিশেষ অপারেশন এবং অ্যানালাইসিস বিভাগ কুয়ালালামপুরের জালান মেডান পাসারে অভিযান চালিয়ে জালিয়াতির প্রমান মিলে এবং সে অভিযানে দু’জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল, দু’জনের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় এই জালিয়াতি কর্মকান্ডের মূল পরিকল্পনাকারী একজন বাংলাদেশী। তাদের দেয়া তথ্যের ভিওিতে ১১ জানুয়ারি সোমবার ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন মহাপরিচালক প্রেস ব্রিফিংএ আরোও বলেন, গেলো বছরের মার্চ মাসে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (পিকেপি) প্রয়োগ করা হলে সন্দেহভাজনকে সনাক্ত করার অগ পর্যন্ত ট্র্যাক করার চেষ্টা অব্যাহত থাকে এবং ১১ জানুয়ারি বিশেষ অভিযানে এই চক্রের হোতাকে গ্রেপ্তার করার পাশাপাশি জালিয়াতি কর্মকান্ডের বিভিন্ন নথি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

চক্রটি হোয়াটসঅ্যাপ এবং মিডলম্যানের মাধ্যমে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মিয়ানমারের নাগরিক সমন্বিত গ্রাহকদের কাছ থেকে পাসপোর্ট এবং অর্থ সংগ্রহ করত। এ ক্ষেত্রে ওয়ার্কিং ভিজিট পাস (পিএলকেএস) স্টিকারের জন্য ৩০০ রিঙ্গিত বিভিন্ন দেশের নকল পাসপোর্টের জন্য একটি জাল সিআইডিবি কার্ড এবং কার্ডের জন্য প্রত্যেককে ২০ রিঙ্গিত থেকে ১৫০ রিঙ্গিত আদায় করত।
গোয়েন্দা সংস্থা, বিশেষ অভিযান ও বিশ্লেষণ বিভাগের কর্মকর্তাদের তদন্তে ঘটনাস্থলে থাকা আরও একজন বাংলাদেশীকে গ্রেপ্তার করে।
অভিযানে মোট ৮,৩০০ রিঙ্গিত নগদ, ৬২টি বাংলাদেশী পাসপোর্টসহ মিয়ানমার ইন্দোনেশিয়ান বহু দেশীয় পাসপোর্টের মোড়ক, ৮ নন-প্রিন্টেড জাল স্টিকার, ১১ টি মুদ্রিত স্টিকার, মুদ্রিত জাল সিআইডিবি কার্ড, প্রিন্টেড সাদা পিইউ কার্ড ৫, কম্পিউটার (পিসি), প্রিন্টার, পিইউ কার্ড এম্বোস মেশিন, লেমিনেটিং মেশিন, কোম্পানির রাবার স্ট্যাম্প, ব্যবসায়ি কার্ড , বাড়ির চাবি এবং বিভিন্ন জালিয়াতি সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের ডিপোতে প্রেরণ করা হয়েছে।
এদিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর পরবর্তী পদক্ষেপের জন্য অভিযুক্তকে ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৫৫৩ এর ৫৫ ডি ধারায় ৩০ হাজার রিঙ্গিত জরিমানা এবং ১০ বছরের বেশি কারাদন্ডে দন্ডিত হতে হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code