বিভাগীয় সভাপতিকে বহিষ্কার করলেন জেলা সভাপতি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে বহিষ্কার করেছেন সংগঠনের জেলা সভাপতি আবু সরকার।

Manual3 Ad Code

বহুল আলোচিত ফলিককে আরেক বিতর্কিত পরবিহন নেতা আবু সরকার বহিষ্কার করা নিয়ে সিলেটের পরিবহণ শ্রমিকদের অভ্যন্তরে তোলপাড় চলছে। গতকাল রোববার বিকালে নগরীর দক্ষিণ সুরমা স্টেশন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ফলিককে বহিষ্কারের ঘোষণা দেন আবু।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক বলেন, আবু সরকার আমাকে বহিষ্কার করার কে? দ্রুত আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

সভায় সভাপতির বক্তব্যে আবু সরকার বলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের সংবিধান অনুযায়ী অচিরেই পুনরায় কমিটি গঠন করা হবে। বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে অব্যাহতি দেয়া হলো। সিলেট জেলা অটো-টেম্পো অটোরিকশাচালক শ্রমিক জোট রেজি নং-২০৯৭ এর কমিটির বিরুদ্ধে একটি কুচক্রীমহল কাজ করছে; যা অত্যন্ত দুঃখজনক।

Manual6 Ad Code

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৪১৮ এর সভাপতি হাজী ময়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়া, প্রচার সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

এর আগেও ২০২০ সালের ৯ জুলাই আলোচিত পরিবহন শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে বহিষ্কার করা হয়েছিল। পরিবহণ শ্রমিকদের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুহিত।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code