বিমানবন্দরেই নতুন ছবির চুক্তি স্বাক্ষর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: কলকাতার নায়িকা সায়ন্তিকাকে নিয়ে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। লোকেশন ছিল কক্সবাজার। ৮ দিনের টানা শুটিং শেষে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) একটি ডোমেস্টিক ফ্লাইটে ঢাকায় ফেরেন দুজনে। বিমান থেকে নেমে সায়ন্তিকার ওঠার কথা কলকাতার ফ্লাইটে আর জায়েদ খানের ফেরার কথা নিজ ঘরে।

তার আগেই ঘটলো বিস্ময়কর ঘটনা। বন্দরেই জায়েদ-সায়ন্তিকা জুটি আটকা পড়লেন আরেকটি সিনেমার প্রযোজক-পরিচালক-নাট্যকারের হাতে! কারণ, তাদের জন্য আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুসহ নতুন সিনেমার প্রযোজক-পরিচালকরা।

Manual5 Ad Code

জায়েদ খান উচ্ছ্বসিত কণ্ঠে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তথ্যটি জানান । বললেন, ‘এটা আমার ও সায়ন্তিকার সিনেমা জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো। বিমানবন্দরেই চুক্তিবদ্ধ হতে হলো নতুন ছবির জন্য। চুক্তিতে সই করেই শায়ন্তিকাকে কলকাতার ফ্লাইট ধরতে হলো।’

Manual5 Ad Code

বিমানবন্দরে চুক্তি স্বাক্ষর
বিমানবন্দরে চুক্তি স্বাক্ষর
জায়েদ জানান, আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে কামরুজ্জামান রোমান পরিচালিত এই ছবির নাম ‘টাইগার’। সিনেমাটির ধরন অ্যাকশন-থ্রিলার। যার বেশিরভাগ শুটিং হবে ইংল্যান্ডে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code