বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

বাসস

রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে আরো ৭৮ জন আহত চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Manual2 Ad Code

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি বলেন, সারারাত হাসপাতালে চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে আহতদের সেবা দিয়েছেন। তারপরও অনেক প্রাণ ঝরে গেছে। বর্তমানে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি আছেন।

তিনি আরো জানান, এই ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১০ জন, সিএমএইচ-এ ১৫ জন, ঢাকা মেডিকেলে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে ১ জনসহ মোট ২৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে একটি দেহাবশেষ রয়েছে। তবে সেটি কোন ব্যক্তির মরদেহ নাকি অন্য কোনো মরদেহের অংশ তা এখনো নিশ্চিত করা যায়নি।

Manual6 Ad Code

নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু, একজন স্কুলশিক্ষিকা এবং একজন বিমানবাহিনীর পাইলট বলেও জানান তিনি।

Manual2 Ad Code

অধ্যাপক ডা. সায়েদুর বলেন, ২৭টি লাশের মধ্যে ২০টি লাশ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ৬টি লাশ এবং উত্তরা আধুনিক হাসপাতালে থাকা দেহাবশেষটি এখনো শনাক্ত করা যায়নি। সেগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, আহত ৭৮ জনের কেস সামারি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানকার চিকিৎসকরা এগুলো পর্যালোচনা করছেন। যদি তারা মনে করেন কাউকে সেখানে পাঠানো প্রয়োজন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চান এবং হাসপাতালে অতিরিক্ত ভিড় না করার অনুরোধ জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী।

তিনি জানান, রক্তের পর্যাপ্ত ডোনার রয়েছে। তবে নেগেটিভ গ্রুপের কিছু রক্তের প্রয়োজন হতে পারে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • চিকিৎসাধীন ৭৮
  • বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৭
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code