বিলাল এরদোয়ানের সঙ্গে বৈঠক আনোয়ার ইব্রাহিমের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ছেলে বিলাল এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (৬ ডিসেম্বর) কুয়ালালামপুরে মিলিত হন তারা। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আনোয়ার ইব্রাহিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

ফেসবুকে দেওয়া পোস্টে আনোয়ার বলেন, গতকাল কুয়ালালামপুর সফররত বিলাল এরদোয়ান ভাইকে স্বাগত জানানো হয়েছে। ইনশাআল্লাহ মালয়েশিয়া ও তুরস্কের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও জোরালো হবে।

Manual4 Ad Code

ব্যবসায়ী বিলাল এরদোয়ান তুর্কিয়ে প্রেসিডেন্টের দ্বিতীয় পুত্র।

গত ২৪ নভেম্বর মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। এদিন সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলন শুরুর আগেই এরদোয়ানের ফোন পান তিনি। ১০ মিনিটের ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বলেন, কঠিন সময়গুলোতে ভাই হিসেবে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code