বিশ্বকাপটা এমন হতাশাজনক হবে কল্পনাও করেনি বাংলাদেশ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual2 Ad Code

স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ১০ বছর পর পাওয়া এই জয়ে নিগার সুলতানা জ্যোতির দলের আত্মবিশ্বাসও অনেক বেড়ে গিয়েছিল। পরবর্তীতে শুরুর ছন্দ ধরে রাখতে না পেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় বাংলাদেশ।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে হলেও মূল আয়োজন বাংলাদেশ। কারণ টুর্নামেন্টটি শুরুতে বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে থাকায় ভেন্যু পরিবর্তনে বাধ্য হয় আইসিসি। তবু জ্যোতিদের ম্যাচ দেখতে প্রতি ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের আনাগোনা। বাংলাদেশের কোনো বাউন্ডারি মারা, প্রতিপক্ষের উইকেট নেওয়ার সময় দর্শকেরা গলা ফাটিয়েছেন।

দুবাইয়ে গত রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে সেমিফাইনালের আগেই পথচলা শেষ হয়ে যায় বাংলাদেশ নারী দলের। যে প্রবাসী বাংলাদেশি দর্শকেরা গ্যালারিতে তাদের (বাংলাদেশ দল) আকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন, সেই দর্শকদের এভাবে হতাশ করায় মন খারাপ জ্যোতির। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল না (নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন)। তবে এখানে (সংযুক্ত আরব আমিরাত) অসংখ্য ভক্ত-সমর্থক আমাদের সমর্থন দিতে এসেছেন। তারা যে এভাবে আমাদের সমর্থন দিতে এসেছে, সেটা দেখে ভালো লেগেছে। যদিও আমরা ভালো করিনি, তবু তারা সমর্থন দিয়ে গেছেন। আজকের দিনটা (গতকাল) জিততে না পেরে খুবই খারাপ লাগছিল।’

Manual2 Ad Code

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রাতের ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য ‘ডু-অর-ডাইয়ের’ চেয়েও বেশি কিছু। কারণ জ্যোতিদের জিতলেই শুধু চলত না, মাথায় রাখতে হতো নেট রানরেটের হিসাব-নিকাশও। সেখানে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকে একের পর এক ডট বল খেলেছে। পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভার) ১ উইকেট হারিয়ে করেছে ২১ রান। রানের চাকা সচল রাখার বড় সুযোগটা যেখানে, সেখানেই কিনা জ্যোতিদের রানরেট ৩.৫!

Manual3 Ad Code

যে ডট বল নিয়ে বাংলাদেশ নারী দলের দুশ্চিন্তার কারণ ছিল, গত রাতে আবারও সেটা দেখা গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে ১০৬ রান স্কোরবোর্ডে জমা করে বাংলাদেশ। জ্যোতির দল ডট বল খেলেছে ৬৩টি। ১০৭ রানের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকা ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। ম্যাচ হারায় অতিরিক্ত ডট খেলাকে দায়ী করেন জ্যোতি, ‘পাওয়ারপ্লেতে যেভাবে শুরু করেছি, ভালো ছিল না। যখন আপনি পাওয়ারপ্লেতে ভালো শুরু পাবেন না, সেটা কঠিন হয়ে যাবে। জুটি গড়ার চেষ্টা করেছি। তবে অনেক ডট খেলেছি এবং দক্ষিণ আফ্রিকার এই লাইনআপের বিপক্ষে সেটা যথেষ্ট নয়।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code