বিশ্বকাপের শুরুতে লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বেলজিয়ামের ফুটবল ইতিহাসে সর্বাধিক গোল করা ফুটবলারের নাম রোমেল লুকাকু। ১০২টি ম্যাচে ৬৮টি গোল করেছেন এই তারকা স্ট্রাইকার। পুরোপুরি ফিট না জেনেও তাকে বিশ্বকাপের দলে নেন কোচ রবার্তো মার্টিনেজ।

Manual2 Ad Code

তবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে গোলমেশিন রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নামতে হবে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা বেলজিয়ামকে।

Manual4 Ad Code

শুক্রবারে কাতারের আসার পর থেকে বেলজিয়াম দলের সঙ্গে অনুশীলনও করেননি লুকাকু। আসলে হ্যামস্ট্রিং চোট সারিয়ে তোলার জন্য চূড়ান্ত পর্যায়ের রিহ্যাবে রয়েছে লুকাকু। সে কারণে শুরু থেকেই তাকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চান না কোচ।

Manual8 Ad Code

বুধবার কানাডার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম। গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে তারা দ্বিতীয় ম্যাচটি খেলবে মরক্কোর বিরুদ্ধে। সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম দিকে গত বারের রানার্স দল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামতে পারেন রোমেলু লুকাকু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code