বিশ্বজুড়ে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্টার, ঢাকা: বিশ্বজুড়ে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুনিয়াজুড়ে দুই লাখ ৩৭ হাজার ৭৪৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত ১২ জুলাই। সেদিন মোট দুই লাখ ৩০ হাজার ৩৭০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। ডব্লিউএইচও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও সাউথ আফ্রিকার মতো দেশগুলোতে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৯৬। এর মধ্যে পাঁচ লাখ ৯৫ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৮৩ লাখ ৯১ হাজার ৭৬৭ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code