বিশ্ববিদ্যালয় খুলছে ২৭ সেপ্টেম্বরের পর

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

গত দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গত রবিবার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত এসব বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে থাকে। ওইদিন শিক্ষামন্ত্রীও এমন কথাই জানিয়েছিলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত খুলে দেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

Manual2 Ad Code

এর আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে সম্প্রতি স্কুল-কলেজ খুলে যাওয়ায় নির্ধারিত ওই সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ারও দাবি উঠেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code