বিশ্বসেরা গবেষকের তালিকায় রাবির ৯৭ শিক্ষক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৯৭ জন শিক্ষক। সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের দুই হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন রাবির বিভিন্ন বিভাগের ৯৭ জন শিক্ষক।

Manual6 Ad Code

তালিকায় রাবি গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ২০ স্থানে রয়েছেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক মো. আলি আকবর, দ্বিতীয় ও ২৮তম স্থানে রয়েছে ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইয়ামিন হোসাইন তৃতীয় ও ৩১তম স্থানে রয়েছেন জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ.এইচ.এম মাহবুবর রহমান, চতুর্থ ও ৪০ তম স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আশিক মোসাদ্দেক, পঞ্চম ও ৪২তম স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসাইন।

Manual4 Ad Code

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code