বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে এর প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা ওয়াকআউট করেন।এর আগে তিনি সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলেন। ওয়াকআউটের সময় তিনি বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।বিরোধী দলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন। বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাশের প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বিতর্কের জের ধরে এই ওয়াকআউটের ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি অধিবেশনে চারবারের মত ওয়াকআউটের ঘটনা ঘটলো।

Manual1 Ad Code

এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুই দফায় ফ্লোর নিয়ে বলেন, ‘যে ৯৮টি অধ্যাদেশ পরিবর্তন, সংশোধন ছাড়া পাসের সমঝোতা হয়েছিল- এর মধ্যে ছিল, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’। বিরোধী দল সমঝোতা রক্ষা করে অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে সহযোগিতা করেছে। কিন্তু জাদুঘর অধ্যাদেশ নিয়ে দিনেদুপুর ছলচাতুরি, জোচ্চরি করা হয়েছে।সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে উদ্দেশ্য করে স্পিকার জানতে চান, বিশেষ কমিটিতে সমঝোতা হয়েছিল ৯৮টি অধ্যাদেশ হুবহু পাস করা হবে। যে বিলটিতে সংশোধন করা হয়েছে, তাতে কী সমঝোতা ভঙ্গ করা হয়েছে?

Manual1 Ad Code

মন্ত্রী তখন বলেন, সংশোধনী যে আসবে, তা আমরাও জানতাম না। তবে তিনি বক্তৃতায় স্পষ্ট করেননি, বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গ করা হয়েছে কিনা।স্পিকার তখন আইনমন্ত্রীর কাছে জানতে চান, সমঝোতা ভঙ্গের অভিযোগ ঠিক কিনা? আইনমন্ত্রী বলেন, এটুকু ঠিক আছে। তবে একজন এমপির সংশোধনী দেওয়ার অধিকার আছে। তিনি আধাঘণ্টা আগে সংশোধনী এনেছেন।

Manual4 Ad Code

এই বক্তব্যের পর সরকার এবং বিরোধী দলের মধ্যে আধাঘণ্টা ধরে বাহাস হয়। এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সমঝোতা ভঙ্গের দুঃখ নিয়ে ওয়াকআউট করছি।’স্পিকার এই পর্যায়ে বলেন, ‘আপনারা যদি আগে থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কিছু বলার নেই।’তখন বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই কথায় আরও দুঃখ পেলাম। আপনার কাছে নিরপেক্ষতা আশা করেছিলাম।’ ওয়াকআউট করার সময় হাসানত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা ‘প্রতারণা, প্রতারণা’ বলে স্লোগান দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code