বিশ্বের সবচেয়ে বড় নাকের রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ৭১ বছর বয়সী মেহমেত ওজিইউরেক পৃথিবীর সবচেয়ে বড় নাকের অধিকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছেন। তুর্কির এই ব্যক্তি নিজের নাকের দৈর্ঘ্যের কারণে বিশ্বরেকর্ড বানিয়ে ফেলেছেন। কিন্তু বিশ্ব রেকর্ড গড়ার পরও নাকের বৃদ্ধি থামছে না।

Manual2 Ad Code

গিনেস বুক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক টুইটার পোস্টে জানিয়েছেন, ২০১০ সালে ৩ দশমিক ৪৬ ইঞ্চি নাক নিয়ে রেকর্ড করেন মেহমেত। এখন পর্যন্ত ৭১ বছর বয়সী মেহমেতের নাকের নাগাল বিশ্বের আর কেউ পায়নি। লম্বা নাকের শীর্ষস্থানটি ধরে রেখেছেন তিনি।

মেহমেত জানিয়েছেন, তার নাক এর দৈর্ঘ্য এখনও বাড়ছে। ১০ বছর আগে ৮ অক্টোবর তারিখে সরকারিভাবে তাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড থেকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

Manual6 Ad Code

কিন্তু ইতিহাসে সবচেয়ে লম্বা নাকের রেকর্ড এখনও তিনি ভাঙতে পারেননি। সেই রেকর্ডটি লিপিবদ্ধ রয়েছে থমাস ওয়েদারস নামে ইংল্যান্ডের এক বাসিন্দার নামে। অষ্টাদশ শতাব্দীতে থমাসের নাক অবিস্মরনীয় রুপে বেড়ে ১৯ সেন্টিমিটার লম্বা হয়েছিল। তিনি এখন অবশ্য জীবিত নেই। তাই তার কাছ থেকে রেকর্ড হস্তান্তরিত হয়ে জীবিত ব্যক্তি হিসেবে ওজিইউরেকের নামে রেকর্ড চলে গিয়েছে। তিনি গত এক দশক থেকে এই রেকর্ডের মালিক।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code