বিশ্বের ৫৭ দেশে ছড়িয়েছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়েন্ট ৫৭টি দেশে শনাক্ত হয়েছে এবং এটি ওমিক্রন মূল স্টেনের চেয়েও বেশী সংক্রামক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অতিসংক্রামক এবং ব্যাপকভাবে মিউটেড ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেটে বলেছে, গত মাসে সংগৃহীত নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, নমুনার ৯৩ শতাংশ গত মাসেই সংগ্রহ করা হয়েছে। এই নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়, এগুলো হলো : বিএ.১, বিএ.১.১, বিএ.২ এবং বিএ. ৩।

গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভগিস এইড বলেছে, বিশ্বব্যাপী সংগৃহীত নমুনায় ওমিক্রনের ভ্যারিয়েন্ট হিসেবে ৯৬ শতাংশের বেশী বিএ.১ এবং বিএ.১.১ শনাক্ত হয়েছে।

Manual6 Ad Code

তবে ব্যাপক সংক্রমণের সাথে জড়িত বিএ.২ ভ্যারিয়ান্ট, এটি মূল ওমিক্রন থেকে ব্যাপক মিউটেশনসহ এই ভ্যারিয়েন্টের প্রোটিন স্পাইক বদলে নিয়েছে, এই পরিবর্তিত প্রোটিন স্পাইক মানব কোষে ঢুকে পড়ার মূল চাবিকাঠি।

Manual6 Ad Code

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ মারিয়া কেরখোভ জানিয়েছেন, সাব-ভ্যারিয়েন্টগুলোর মধ্যে এবং এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অনুসন্ধান চালানোর আহবান জানানো হয়েছে, যাতে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ সক্ষমতা এবং ইমিউন সুরক্ষা ফাঁকি দেয়ার ক্ষেত্রে কতটা শক্তিশালী তা জানা যায়। সাব-ভ্যারিয়েন্ট সম্পর্কে তথ্য খুবই সীমিত, কিন্তু  প্রাথমিক পর্যবেক্ষণে যে তথ্য নির্দেশ করে এতে দেখা যায় বিএ.১ এর তুলনায় বিএ.২ এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

Manual6 Ad Code

৫৭ টি দেশের পাঠানো নমুনায় এই বিএ.২ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ডব্লিউএইচও বলেছে, কিছু দেশে সাব ভ্যারিয়ান্ট এখন সংগৃহীত সমস্ত ওমিক্রন সিকোয়েন্সের অর্ধেকের বেশী। বেশ কয়েকটি সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত দেয়া হয়েছে যে, মূল ওমিক্রনের চেয়ে বিএ.২ বেশি সংক্রামক।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code