বিশ্বের ৬ স্থানে নারীদের প্রবেশ নিষেধ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের আনাগোনা সব সময় লেগেই থাকে। তবে বিশ্বে এমনও কিছু স্পট আছে, যেখানে নারী পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ।

Manual4 Ad Code

সেসব স্থানে নারীরা চাইলেও যেতে পারেন না। জেনে নিন কোন কোন স্থানে নারীদের প্রবেশ নিষেধ-
ইরানের ক্রীড়া স্টেডিয়ামে নারীদের প্রবেশ নিষিদ্ধ। ১৯৭৯ সালের বিপ্লবের পর সেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করার কারণ খুবই অদ্ভুত। ইরান সরকার মনে করে, পুরুষদের শর্ট প্যান্ট পরা অবস্থায় খেলা দেখা উচিত নয় নারীদের।

রাজস্থানের পুষ্কর শহরে একটি মন্দির আছে, যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। কার্তিকেয় মন্দিরটি ভগবান কার্তিকেয়কে উত্সর্গীকৃত ও তার ব্রহ্মচারী রূপ এখানে চিত্রিত করা হয়েছে।

বার্নিং ট্রি ক্লাব মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনন্য গলফ ক্লাব। স্থানটি কোনো ধর্মীয় বিপ্লবের জন্য নয়, শুধু শখের জন্য করা হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, এখানে শুধু পুরুষদের অনুমতি দেওয়া হয়।
গ্রিসের মাউন্ট এথোস একটি জায়গা সুন্দর এক হাজার বছরেরও বেশি সময় ধরে সেখানে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আছে।

Manual5 Ad Code

এখানে শুধু ১০০ জন অর্থোডক্স ১০০ নন-অর্থোডক্স পুরুষের প্রবেশের অনুমতি আছে। এখানে বসবাসরত সাধুদের মতে, নারীদের আগমনে তাদের জ্ঞান যাত্রার পথ ধীর হয়ে যায়। শবরীমালা, কেরালা: কেরালায় শবরীমালা নামক একটি মন্দির আছে, যেখানে নারীদের প্রবেশ নিষেধ। এ নিয়ে আলোচনাও হয়েছে। এখানে নারীদের প্রবেশ নিয়েও বহুবার বড় বিতর্ক হয়েছে।

Manual2 Ad Code

১০-৫০ বছর বয়সী নারীদের মন্দিরে প্রবেশ নিষেধ। এর প্রধান কারণ হলো মন্দিরের প্রধান দেবতা ব্রহ্মচারী। ওকিনোশিমা একটি পবিত্র জাপানি দ্বীপ, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। শিন্তো ঐতিহ্যের কারণে এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। শিন্তো ঐতিহ্য বৌদ্ধধর্ম, কনফুসিয়ানিজম, তাওবাদ ও চীনের মিশ্রণ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code