বিশ্বে নেতৃত্ব ও ঐক্যের অভাব করোনার চেয়েও বড়ো হুমকি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

করোনা ভাইরাস মহামারির সময় বিশ্ব নেতৃত্বের সংকট প্রকট হয়ে ধরা দিয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, বিশ্বে নেতৃত্ব ও ঐক্যের অভাব মহামারির চেয়েও বড়ো হুমকি হয়ে দেখা দিয়েছে। সোমবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের আয়োজনে স্বাস্থ্যবিষয়ক এক ভার্চুয়াল ফোরামে তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

গ্যাব্রিয়েসুস বলেন, ‘এই পরিস্থিতিতে বিশ্বের এখন একান্ত প্রয়োজন ঐক্য ও সংহতি। এই মহামারির রাজনীতিকরণ সংকট আরো বাড়িয়ে তুলেছে। এই ভাইরাস নয়, এই মুহূর্তে যে বড়ো হুমকি আমরা মোকাবিলা করছি, তা হচ্ছে বৈশ্বিক সংহতি ও নেতৃত্বের অভাব।’

Manual1 Ad Code

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তার বক্তব্যের কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিলেও করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রের মধ্যে দূরত্ব আরো বেড়েছে এমন কথা বিশ্লেষকেরা আগে থেকেই বলছেন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ডব্লিএইচওর বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে সংস্থাটিতে তহবিল জোগানো স্থগিত করেছে। বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন কয়েক বছর ধরে চলছিল। সেই দূরত্ব আরো বাড়িয়ে তুলেছে এই মহামারি।

 

চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর করোনা মহামারিতে বিপর্যস্ত এখন যুক্তরাষ্ট্র। বিশ্বে আক্রান্ত ৯০ লাখ মানুষের মধ্যে প্রায় ২৩ লাখই যুক্তরাষ্ট্রের। আবার এই মহামারিকালে বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘাতের পর উত্তেজনা চলছে। শনাক্ত রোগীর বিচারে ভারত এখন বিশ্বে চতুর্থ। সোয়া চার লাখের বেশি রোগী ধরা পড়েছে দেশটিতে। দুবাইয়ের ফোরামে আলোচনায় গ্যাব্রিয়েসুস বলেন, কিছু অঞ্চলে মহামারি মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষার কাজটি আরো জোরদার করা দরকার। কিন্তু কোন কোন অঞ্চলে তা স্পষ্ট করেননি তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এখন সব দেশেরই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বৈশ্বিক স্বাস্থ্যসেবার ওপর। তিনি বলেন, একটি কঠিন অবস্থার মধ্যে পড়ে বিশ্ব এটা শিখেছে যে শক্তিশালী একটি স্বাস্থ্যসেবা কাঠামোই বিশ্ববাসীর স্বাস্থ্য সুরক্ষার ভিত তৈরি করতে পারে। শুধু তাই নয়, তার মাধ্যমেই অর্থনৈতিক ও সামাজিক উন্নতি নিশ্চিত হতে পারে।

Manual2 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code