বিশ্বে ৮ কোটিরও বেশি লোক বাস্তুচ্যুত: জাতিসংঘ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

কোভিড-১৯ মহামারিকালে যুদ্ধ বিরতি ও সমবেদনার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নিপীড়ন অব্যাহত রয়েছে এবং লোকজনকে ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। বর্তমানে রেকর্ড সংখ্যক লোক বাস্তুচ্যুত।জাতিসংঘ বুধবার এ কথা জানিয়েছে।

Manual7 Ad Code

সংস্থাটি বলছে, ২০১৯ সালের শেষ নাগাদ ৭ কোটি ৯৫ লাখ লোক বাস্তুচ্যুত এবং প্রায় ৩ কোটি লোক শরণার্থী হয়েছে। যা বিশ্ব জনসংখ্যার এক শতাংশেরও বেশি।

Manual1 Ad Code

জাতিসংঘের শরণার্থী সংস্থা আরও বলেছে, প্রাথমিক তথ্য উপাত্ত দেখাচ্ছে ২০২০ সালে আরও অনেক লোক বাস্তুচ্যুত হয়েছে। এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে।

Manual8 Ad Code

শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এক বিবৃতিতে বলেন, আমরা বর্তমানে আরও একটি ভয়ংকর মাইল ফলক পাড়ি দিচ্ছি। বিশ্ব নেতারা যুদ্ধ না থামালে এ সংখ্যা বাড়তেই থাকবে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, গত দশকে জোরপূর্বক বাস্তুচ্যুতের সংখ্যা দিগুণ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছে।

এছাড়া গত মার্চ মাসে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস বিশ্ব জুড়ে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বকে এমনিতেই করোনা মহামারি মোকাবেলা করতে হচ্ছে। যার কারণে মারা গেছে ১৫ লাখেরও বেশি লোক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code