‘বিষাক্ত’ শ্বেতাঙ্গ আধিপত্যবাদের নিন্দা জানালেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোর জন্য শ্বেতাঙ্গ আধিপত্যবাদ, মিডিয়া, ইন্টারনেট এবং রাজনীতির নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কের বাফেলোয় ১০ কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় শোক প্রকাশের সময় তিনি বলেন, ‘এখানে যা ঘটেছে তা সহজ এবং সোজা: সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ, অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ।’

Manual2 Ad Code

বাফেলোর আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত এলাকায় সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলা শুরুতে অভিযুক্ত হয়েছে ১৮ বছরের শ্বেতাঙ্গ তরুণ পাইটন জেন্ড্রন। কর্তৃপক্ষ জানিয়েছে সে ‘বর্ণগতভাবে অনুপ্রাণিত সহিংস চরমপন্থার’ কাজ করেছে। শনিবার টপস ফ্রেন্ডলি মার্কেটে ১৩ জনের ওপর গুলি চালায় সে। ফার্স্ট-ডিগ্রি হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে বিনা জামিনে কারাগারে রয়েছে সে। নিজের দোষ এখনও স্বীকার করেনি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code