বিয়ে হলো ফারিণের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: গুঞ্জন ছিল এক অভিনেতা-গায়কের সঙ্গে প্রেম করছেন তাসনিয়া ফারিণ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, জোর চর্চা হয়েছিল। তারা দুজনেই অবশ্য ভিত্তিহীন গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন। সোমবার (১৪ আগস্ট) সেই গুঞ্জন অধ্যায়ের পুরো সমাপ্তি টেনে একেবারে নতুন, চমকপ্রদ তথ্য জানালেন ফারিণ। তিনি বিয়ে করেছেন। আর পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক।

Manual8 Ad Code

গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন তাসনিয়া ফারিণ। পাত্রের নাম শেখ রেজওয়ান। তিনি ভিনদেশে কর্মরত রয়েছেন। দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।

Manual6 Ad Code

বিয়ের আসরে তোলা একটি ছবি পোস্ট করে ফারিণ বললেন, ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা অবশেষে গত ১১ আগস্ট বিয়ে করেছি। যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনও তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত করো। আমি তোমার মাঝে শান্তি খুঁজে পেয়েছি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগৎ তৈরি করেছি।’
ফারিণ জানান, তিনি যখন কলেজের ছাত্রী, তখনই এই প্রেমের সূচনা। তার ভাষ্য, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code