বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০জন শিক্ষার্থীদের মাঝে ৫০ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদের চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বাইসাইকেল বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু রেজা মোঃ আসাদুজ্জামান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও সকল উপকারভোগীদের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code