বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌছ আলী স্মরণে সিলামে দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক শহীদ গৌছ আলী স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গত শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ সুরমার সিলাম চকের বাজারস্থ শাহ তৈয়ব ছয়লানী(রহ.) মাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক গৌছ আলীর পুত্র প্রবাসী পারভেজ আহমদ বাদলসহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ। দোয়া পরিচালনায় করেন জামে মসজিদের ইমাম মাওলানা জহুরুল ইসলাম।

Manual4 Ad Code

উল্লেখ্য তৎকালীন ইপিআর এর ল্যান্সনায়েক বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌছ আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের অধিনে চট্টগ্রাম জেলার হালীশহরে সম্মুখ যুদ্ধে ২৬ জুন পাক বাহিনীর হাতে শাহাদত বরন করেন। তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শেখপাড়ায় ১জুন ১৯৩৮ সালে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম জমশেদ আলী। -সংবাদ বিজ্ঞপ্তি 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code