বুশরা যখন অভিনয়ে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: ঢাকার উত্তরাংশের তাপ নিয়ন্ত্রণে ‘চিফ হিট অফিসার’ হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন বুশরা আফরিন। না, এর আগে তার নাম কেউ শোনেনি, এমনকি দেখারও কথা নয়। তবুও তিনি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন তার পদের জন্য।

Manual2 Ad Code

সাধারণত কোনও ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে যেমন আলোচনা হয় নায়িকাদের ঘিরে, বুশরাকে ঘিরেও চলছে তেমনই রব। কেউ তার পদের সমালোচনা করছেন, আবার অনেকেই মুগ্ধতা প্রকাশ করছেন তার সৌন্দর্য আর গুছিয়ে কথা বলা নিয়ে।

Manual4 Ad Code

তবে এসব ছাপিয়ে এবার মিললো নতুন তথ্য। ‘চিফ হিট অফিসার’ হিসেবে আলোচনায় আসার আগেই অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন এই ‘হিট’ মুখ। অভিনয় করেছেন নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’য়। এতে তাকে দেখা গেছে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে।

ইউটিউবে উন্মুক্ত থাকা এই সিনেমার ১১ মিনিট ২৪ সেকেন্ড থেকে দেখা যায় আজকের ‘হিট অফিসার’কে। এতে চরিত্রের দৈর্ঘ্য ছোট হলেও অভিনয় তিনি ভালোই করেছেন বলে মত প্রকাশ করছেন নেটিজেনরা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code