বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত জাতিসংঘ মহাসচিব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনায় সংক্রমিত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আগামী কয়েকদিন তিনি আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। আগামী কয়েক দিনের ব্যক্তিগত বৈঠক এবং কর্মসূচি বাতিল করেছেন জাতিসংঘ মহাসচিব।

Manual7 Ad Code

বুধবার (৮ ডিসেম্বর) নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস এসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানের অতিথি হিসেবে যোগদানের কথা ছিল অ্যান্তোনিও গুতেরেসের। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেয়ার কথা রয়েছে।

জাতিসংঘ মহাসচিবের করোনা সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। ডুজারিক কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, দীর্ঘদিন ধরে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর করোনাভাইরাসের তৃতীয় ডোজ গ্রহণ করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code