বৃটেনে এবার হাসপাতালেও মাস্ক বাধ্যতামূলক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বৃটেনের হাসপাতালগুলোতে আউটডোর রোগী ও দর্শনার্থীদের মুখের মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক করা হয়েছে। ১৫ জুন থেকে এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

গণপরিবহনে মাস্ক ব্যাবহার বাধ্যতামূলক করার একদিন পর আসে নতুন এই ঘোষণা।

বৃটিশ সরকারের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার চাচ্ছে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রনের রাখতে তাই এসব পদক্ষেপ নিতে হচ্ছে। হাসপাতাল যেহেতু রোগ নিরাময়ের স্থান তাই সেখানে বেশী সতর্কতার প্রয়োজন।

Manual8 Ad Code

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে এবং যুক্তরাজ্যে মৃত্যের সংখ্যা ৪০ হাজারে গিয়ে ঠেকেছে।

Manual8 Ad Code

পুরো দেশ আবারো সচল হওয়া এই ভাইরাস রোধে প্রয়োজনীয় পদক্ষেপ এখনি নিতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

“সুতরাং আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল হাসপাতালের দর্শনার্থী এবং আউটডোর রোগীদের মুখে মাস্ক ব্যবহার হবে বাধ্যতামূলক।”

“আমারা একটা জিনিস দেখেছি, তা হলো হাসপাতালে যারা কর্মরত তারা করোনাভাইরাসে আক্রান্ত হবার ঝুঁকি বেশী থাকে।”

তিনি বলেন, ন্যাশনাল হেলথ সার্ভিসের এই গাইডলাইনটি ১৫ জুন থেকে কার্যকর হবে।

তিনি বলেন, এটা সব সময় কার্যকর থাকবে কারণ হাসপাতালে কর্মরতরা ফ্রন্ট লাইনে থেকে বেশী ঝুঁকি নিয়ে কাজ করে। সরকার কেয়ার হোমগুলিতে সংক্রমণের ঝুঁকি নিয়ন্ত্রণও জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারা কীভাবে এটি সামাজিক সুরক্ষায় প্রয়োগ করতে পারে সে বিষয়েও যত্নবান।

এসময় তিনি করোনা থাকে সুস্থ‌ হওয়া ব্যক্তিদের প্লাজমা ডোনেশনে এগিয়ে আসার অনুরোধ জানান। তিনি নিজেও প্লাজমা ডোনেট করেছে যা অন্যদের এন্টিবডি তৈরিতে ভূমিকা রাখে।

Manual1 Ad Code

এই ঘোষণাটি এমন সময় এলো যখন লন্ডনের মেয়র সাদিক খান বিলম্বে গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সমালোচনা করেন।

Manual5 Ad Code

মেয়র সাদিক খান বলেন, আরো এই কাজ করা গেলে অনেক মানুষকে সংক্রামনের হাত থেকে রক্ষা করা যেত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code