বৃষ্টিতে ভেসে গেছে লখনউ-চেন্নাই ম্যাচ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: বল হাতে ভালো নৈপুণ্যের পরও চেন্নাই সুপার কিংসকে শেষ পর্যন্ত হতাশ করেছে বৃষ্টি। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তাদের আজকের ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাতে এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দুই দল।

Manual7 Ad Code

লখনউয়ে টস জিতে শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ধোনি। বৃষ্টিতে ম্যাচও শুরু হয় ১৫ মিনিট বিলম্বে। তার পর দেখা গেলো কন্ডিশনে আধিপত্য দেখাতে থাকেন স্পিনাররা। চেন্নাই স্পিনারদের বোলিংয়ে বিপর্যয়ের মুখে পড়ে লখনউ। ১০ ওভারে ৪৪ রানে পড়ে যায় ৫ উইকেট! সেই ধাক্কা সামাল দিয়েছেন নিকোলাস পুরান ও আইয়ুশ বাদোনি। তাদের জুটিতেই স্কোর একশ ছাড়িয়েছে। পুরান শেষ পর্যন্ত ৩১ বলে ২০ রানে আউট হয়েছেন। তবে বাদোনি ৩৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৯ রানের ইনিংসে পাল্টা আক্রমেণে টেনে তুলেন দলকে। তিনি ৫৯ রানে অপরাজিতই ছিলেন। কিন্তু ১৯.২ ওভারে সপ্তম উইকেট পড়ার পর বৃষ্টি নামলে আর খেলা শুরু করা যায়নি।

১৩ রানে দুটি উইকেট নিয়েছেন মঈন আলী। ২২ রানে দুটি নেন মাহিশ পাথিরানাও। ৩৭ রানে সমসংখ্যক উইকেট থিকশানার। ১১ রানে একটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code