বৃষ্টিতে রিজার্ভ ডেতে বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচে মাত্র একটি করে জিতেই নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে চার দল, তাদের মধ্যে আছে বাংলাদেশও। সোমবার পাকিস্তানের বিপক্ষে তাদের ফাইনালে ওঠার লড়াই ছিল, আরেক সেমিফাইনাল ছিল ভারত ও শ্রীলঙ্কার। কিন্তু হংকংয়ে বৃষ্টির কারণে দুটি ম্যাচই গেছে রিজার্ভ ডেতে।

সেমিফাইনালের আগে গত ছয়টি ম্যাচই পরিত্যক্ত হয়। শেষবার এই টুর্নামেন্টে খেলা হয়েছিল ১৪ জুন। টানা পাঁচ দিন খেলা হয়নি। বৃষ্টি থেকে রেহাই পেলো না দুটি সেমিফাইনালও।

Manual3 Ad Code

এনিয়ে টানা আট ম্যাচ বৃষ্টিতে কোনও বলই হলো না। এমনকি টসও হয়নি। মঙ্গলবার রিজার্ভ ডেতে শেষ চারের দুটি ম্যাচ হবে। বাংলাদেশের তিন ম্যাচের দুটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে। তারা মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। পরে শ্রীলঙ্কা ও আমিরাতের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ দেয়নি বৃষ্টি। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে লতা মণ্ডলের দল। তাদের গ্রুপে রানার্সআপ লঙ্কানরা। আর ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত, রানার্সআপ পাকিস্তান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code