বৃহস্পতিবার টিকা নেবেন ক্রিকেটাররা

লেখক:
প্রকাশ: ৬ years ago
CHRISTCHURCH, NEW ZEALAND - DECEMBER 26: Bangladesh line up for their national anthem prior to the first One Day International match between New Zealand and Bangladesh at Hagley Oval on December 26, 2016 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কভিডের টিকা নিয়েছেন সোমবার। বোর্ড পরিচালক ও কর্মকর্তাদের আরও অনেকেই নিয়েছেন টিকার প্রথম ডোজ।

Manual4 Ad Code

বয়স চল্লিশের কোটায় না গেলেও টিকা পাবেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

নিউজিল্যান্ড সফরের আগেই তামিম ইকবাল, মাহমুদুল্লাহদের টিকা দেওয়া হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ পাবেন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

Manual4 Ad Code

বিশেষ ব্যবস্থায় ক্রিকেটারদের নিবন্ধনও করা হয়েছে সোমবার। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, জাতীয় দলের পর টিকা দেওয়া হবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code