বেগম সাহান আরা আবদুল্লাহ্’র জানাজা সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

গৌরনদী (বরিশাল) :
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক, (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য, ১৫আগস্টের নৃশংশতার প্রত্যক্ষাদর্শী নারী মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আবদুল্লাহ (৭২) রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)।
গৌরনদী আওয়ামী লীগের দলীয় সূত্রে জানাগেছে, গত শুক্রবার রাজধানী ঢাকার কলাবাগানের নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও বহু আতœীয় স্বজন রেখে গেছেন। ৭৫এর ১৫আগস্টের নৃশংশতার প্রত্যক্ষাদর্শী ছিলেন এ নারী মুক্তিযোদ্ধা। ওইদিন ঘাতকের নির্মম বুলেটে তার শিশুপুত্র শুকান্তবাবু প্রান হারায়। তার স্বামী বরিশাল-১ আসনের সংসদ সদস্য (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। তার স্বশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও ১৫আগস্টের নৃশংশতার শিকার তৎকালীন মন্ত্রী ও কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত।
বেগম সাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে বরিশালে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে শোকে ছায়া নেমে এসেছে। (আজ) সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টায় বরিশাল শহরের মুসলিম কবরস্থান মাদ্রাসা ও মসজিদ মাঠে জানাজা শেষে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় ওই মুসলিম কবরস্থানে সমাহিত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code