বেপজার নির্বাহী চেয়ারম্যানের হলেন মেজর জেনারেল নজরুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। বেপজা নির্বাহী চেয়ারম্যান হিসেবে তিনি মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বেপজায় যোগ দেওয়ার আগে মেজর জেনারেল নজরুল রংপুর ক্যান্টনমেন্টে ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। এর আগে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে এরিয়া কমান্ডার অব লজিস্টিক্স হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটি আর্টিলারি ব্রিগেডেরও নেতৃত্ব দেন।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code