ব্যক্তিগত বিমানে ঢাকায় সালমান-ক্যাটরিনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

এন্টারটেইনমেন্ট  ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে রোববার (৮ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে ব্যক্তিগত বিমানে ঢাকায় এসেছেন বলিউড ভাইজান সালমান খান। একই বিমানে সালমানের সঙ্গী ছিলেন বলিউডের আরেক তারকা ক্যাটরিনা কাইফ। সালমান-ক্যাটরিনার ঢাকায় আসার ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Manual3 Ad Code

জানা গেছে, বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে আজ (৮ ডিসেম্বর) বিকালে উদ্বোধন করা হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এই আয়োজনে পারফর্ম করবেন ভারত-বাংলাদেশের ৬ শিল্পী। আয়োজনের প্রধান আকর্ষণ হিসাবে থাকছেন বলিউডের দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এছাড়া থাকছেন বলিউডের দুই জনপ্রিয় গায়ক সোনু নিগম ও কৈলাশ খের। অন্যদিকে বাংলাদেশ থেকে মঞ্চ মাতাবেন জেমস ও মমতাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ৩টা থেকে প্রবেশ করা যাবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বিকাল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান। আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code