ব্রঙ্কসে আইবিটিভি ইউএসএ’র মতবিনিময় সভা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ নিউইয়র্কে আরও একটি নতুন বাংলা টিভি চ্যানেলের সম্প্রচার শুরু হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন থেকে আইবিটিভি নামে ওই চ্যানেলটি দর্শকরাে দেখতে পাবেন। একমাত্র টোটাল কেবল ছাড়া অন্যান্য সব বক্সে আইবিটিভি দেখা যাবে। তবে আইবিটিভি ম্যাজিক বক্স নামে একটি বক্সও বাজারজাত শুরু করেছে আইবিটিভি কর্তৃপক্ষ। যার এক বছরের সাবক্রিপশন ফি হবে মাত্র ১৯৯ ডলার।

চ্যানেলটির কাছে প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা কি। তারা নতুন এই টিভিতে কি কি ধরনের অনুষ্ঠান দেখতে চান তা নিয়ে নিউইয়র্ক শহরের বিভিন্নস্থানে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে চ্যানল কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

গতকাল শুক্রবার ব্রঙ্কসে এমন একটি মতবিনিময় সভার আয়োজন করে আইবিটিভি ইউএসএ। খলিল চায়নিজ পার্টি হলে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির মালিক, বার্তা প্রধান, বিজ্ঞাপন ও বিপনন প্রধান, রিপোর্টার, ক্যামেরা পারসন ছাড়াও ব্রঙ্কসের, ব্যবসায়ী, পেশাজীবি, রাজনীতিবিদ, সমাজকর্মী, সংস্কৃতিসেবী ও বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইবিটিভি ইউএসএর কর্নধার ও সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক জাকারিয়া মাসুদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এর আগে এ চ্যানলের বৈশিষ্ট ও কর্মধারা সম্পর্কে ধারনা দেন আইবিটিভির বার্তা প্রধান নুপুর চৌধুরী।

Manual2 Ad Code

অনুষ্ঠানে জাকারিয়া মাসুদ জানান, ২০১০ সালে যাত্রা শুরু করার ১০ বছরের মধ্যে আমার প্রতিষ্ঠান থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল নিউইয়র্কে সর্বাধিক জনপ্রিয় পত্রিকায় পরিনত হওয়ার সুযোগ পেয়েছে। বাংলাদেশী ভাই-বোনদের নি:শর্ত ভালোবাসা এবং আকন্ঠ সমর্থন এই সাফল্য সৃষ্টি করতে সহায়তা করেছে।

তিনি বলেন, আপনারা যেভাবে আজকালের প্রতি আস্থা রেখেছেন আইবিটিভির প্রতিও সেই আস্থা ও ভালোবাসা অব্যাহত রাখবেন বলে আমি বিশ্বাস করি।

Manual5 Ad Code

আজকালের চাইতেও ভালো কিছু উপহার দিতে চাই। আর এজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা ও সমর্থন।

তিনি জানান, আইবিটিভিতে সব ধরনের অনুষ্ঠানই থাকবে। তবে তা গতানুগতিক অনুষ্ঠানের মতো হবে না।

মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় সেটা সমস্যা বা সম্ভাবনা যাই হোক তা তুলে ধরবো আমরা। মানুষের জীবনকে বর্ণিল, বৈচিত্রপূর্ণ করে তোলাই হচ্ছে এই চ্যানেলের মূল লক্ষ।

তিনি জানান ৫ বরোতে বসবাসরত সকল বাংলাদেশীদের খবর আমরা পরিবেশন করবো। তবে সংবাদ প্রচারের জন্য কাউকে কোন টাকা খরচ করতে হবে না।

ভ্রমন, লাইফস্টাইল, শিশুতোষ, আইন ও স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সব বিষয়ে অনুষ্ঠান থাকবে।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডাঃ আতাউল চৌধুরী, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুস শহীদ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াহেদ চৌধুরী জাকির, সাধারন সম্পাদক সাইদুর রহমান লিংকন, মানুন টিউটোরিয়ালের সিইও শেখ আল মামুন, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, ডিকেটটিভ মাসুদুর রহমান, কবি জুলি রহমান, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট মেহের চৌধুরী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাংবাদিক ও পর্যটক হাবিব রহমান, সাংবাাদিক দিদার চৌধুরী,খলিল ফুডের সিইও মোঃ খলিলুর রহমান,  আজকালের বিজ্ঞাপন প্রধান আবু বকর সিদ্দিক, আইবটিভির আশরাফুল হাসান বুলবুল, ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, স্টার্লিং ফার্মেসির ম্যানেজার মোহাম্মাদ আলী, আজকালের বিশেষ প্রতিনিধি সনজীবন কুমার, এনওয়াইপিডি ট্রাফিক অফিসার সৈয়দ উৎবা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code