ব্রাসেলসে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদন: বেলজিয়ামের ব্রাসেলসে চলমান তৃতীয় ইইউ ইন্দো-
প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে ভিয়েতনাম, বেলজিয়াম,
চেক ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দ্বিপাক্ষিক বৈঠকগুলোত মন্ত্রী চার
দেশের সঙ্গেই বাণিজ্য ও বাংলাদেশের উদীয়মান খাতে বিনিয়োগ বৃদ্ধি,
রোহিঙ্গা সমস্যা সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে
আলোচনা করেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক
বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান দেশ ভিয়েতনামের
পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে
বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটিতে সরকারি সফরের জন্য
আমন্ত্রণ জানিয়েছেন। তিনি সেই দেশের প্রধানমন্ত্রী ফা মিন চিনহের
আমন্ত্রণ ড. হাছান মাহমুদের কাছে পৌঁছে দেন।
একইসঙ্গে বাংলাদেশ-ভিয়েতনামের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে
আরও জোরদার করতে ড. হাছান মাহমুদকেও দ্রুত ভিয়েতনাম সফরের
আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে বেলজিয়ামের পররাষ্ট্র, ইউরোপীয় বিষয় ও বৈদেশিক বাণিজ্য
মন্ত্রী হাদজা লাহবিব বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার
করার আগ্রহ ব্যক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান বৈঠকে বাংলাদেশের
উন্নয়ন যাত্রায় অব্যাহত সমর্থনের জন্য বেলজিয়াম সরকারকে ধন্যবাদ
জানান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code