ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৪ সহযোগীর পদত্যাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউনে বারবার পার্টি করে নিজের তো বিপদ ডেকে এনেছেন, অন্যদেরকেও স্বস্তিতে থাকতে দেননি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের পার্টিতে অংশ নেয়ার দায়ে এবার তার ৪ সহযোগী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পদত্যাগ করেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

Manual8 Ad Code

এই ৪ সহযোগী হলেন- চিফ অব স্টাফ রোজেনফিল্ড, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস, যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল এবং প্রধান রাজনৈতিক কৌশলী মুনিরা মির্জা।

Manual8 Ad Code

গত বছরের ১৭ এপ্রিল ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করেন বরিস জনসন। সেদিন প্রিন্স ফিলিপের শেষকৃত্য চলছিলো। এর আগের দিন স্বামীর মৃত্যুতে রানি দ্বিতীয় এলিজাবেথের শোক পালনের সময়ও প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে কর্মীরা আরও দুটি মদের পার্টি করেন। সে সময়ও জনসমাগমের নিষেধাজ্ঞা ছিলো।

Manual8 Ad Code

এর আগে ২০২০ সালের ২০ মে মদের পার্টির আয়োজন হয় ডাউনিং স্ট্রিটে, যখন দেশব্যাপী লকডাউন জারি ছিল। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এ ঘটনার জন্য বরিস জনসন একাধিকবার ক্ষমাও চেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code