ব্রিটিশ রাজকুমারী বিট্রিস কন্যা সন্তানের জন্ম দিলেন 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code
নিউজ ডেস্কঃ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ব্রিটিশ রাজকুমারী বিট্রিস এবং তার স্বামী এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জি। গত শনিবার (১৮ সেপ্টেম্বর) চেলসি এবং ওয়েস্টমিনস্টার হাসপাতালে নবজাতকের জন্ম হয়েছে।

বার্মিংহাম প্যালেস জানিয়েছে, রাজকুমারী এবং তার কন্যা সন্তান ভালো আছেন। নবজাতকের দাদা-দাদি খুবই আনন্দিত।

বিবিসি জানিয়েছে, ব্রিটিশ রাজপরিবারের ১১তম উত্তরাধিকারী এই নবজাতক এবং রানি দ্বিতীয় এলিজাবেথের ১২তম গ্রেট-গ্র্যান্ডচাইল্ড।

Manual8 Ad Code

এক টুইট বার্তায় রাজকুমারী বিট্রিস জানান, আমাদের কন্যার পৃথিবীতে নিরাপদ আগমনের সংবাদ জানাতে পেরে আমরা আনন্দিত। মিডওয়াইফ টিম এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।

রাজকুমারী বিট্রিস ইয়র্কের ডিউক এবং ডাচেসের বড় মেয়ে। তিনি গত বছরের জুলাইয়ে ভূমি টাইকুন এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জিকে বিয়ে করেন।

Manual2 Ad Code

সূত্র : বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code