ব্রিটেনে রবিবার ঈদ, ঈদের নামাজ ঘরে আদায় করার পরামশ্য ইসলামী স্কলারদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মুহাম্মদ শাহেদ রাহমান ( লন্ডন ) যুক্তরাজ্য থেকে : সৌদিআরব, ব্রিটেন, ইউরোপসহ অন্যান্যদেশে রবিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে এসেছে অফিসিয়াল ঘোষনা। এ হিসেবে বাংলাদেশে সোমবার ঈদ অনুষ্ঠিত হবে।
এদিকে বিশ্বব্যাপী করেনাভাইরাসের কারণে ব্রিটেনে প্রথমবারের মতো খোলামাঠে বা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবেনা জানিয়েছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। একই আহবান জানিয়েছে বারা অব টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল অব মাস্ক। ঈদের নামাজ ঘরে আদায় করার পরামশ্য ইসলামী চিন্তাবিদদের।

Manual2 Ad Code

করেনাভাইরাসের এ বৈরীসময়ে প্রায় ১০ সপ্তাহ যাবৎ ব্রিটেনের মসজিদগুলোতে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হচ্ছেনা। এদিকে ঈদের নামাজ সম্পর্কে ঘরে ২ /৪ রাকাত নফল নামাজ আদায় করার কথা বলেছেন ব্রিটেনের ইসলামিক স্কলাররা।

ঈদের নামাজ আদায় করা প্রসঙ্গে ব্রিটেনের ইসলামিক স্কলার শেখ আব্দুর রহমান মাদানী বলেছেন- ইমাম আবু আনাস (র.) – একদিন কোন কারনে ঈদের নামাজ মসজিদে আদায় না করতে পারায়, তখন ঘরে এসে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের ২ রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। ইহাই অনুসরন বা আমল করা যেতে পারে।

Manual6 Ad Code

তিনি আরো বলেন ভিন্নভিন্ন মাজহাবে মতবেদও ভিন্ন থাকতে পারে। সবমিলিয়ে আমরা মুসলিমরা এক আল্লাহ একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকি। আল্লাহ যেন সবাইকে শান্তিপূর্ণভাবে তা পালন করার তৌফিক দান করেন।
ঘরে জামাতে ঈদের নামাজ পড়ার সময় ইমামের পেছনে কমপক্ষে দুজন মুসল্লি / পুরুষের উপস্থিতিতে শব্দ করে কেরাত পড়তে হবে; তবে খুতবা পড়া যাবে না।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code