ব্রিটেন যাচ্ছেন সফরে বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস: যুক্তরাজ্য সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার ব্রিটেনে যান তিনি। এই সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, বাইডেনকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের উত্তরে স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে।
সোমবার তিনি উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাজ্যাভিষেকের পর প্রথমবারের মতো চার্লসের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে বাইডেনের। রাজ্যাভিষেকে বাইডেন উপস্থিত ছিলেন না। তবে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ওই অনুষ্ঠানে যোগ দেন। ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বাইডেন বৈঠক করবেন বলে জানানো হয়। তারা পরিবেশের সমস্যা নিয়ে আলোচনা করবেনে বলে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে।

Manual7 Ad Code

মূলত আসন্ন ন্যাটো সম্মেলনকে মাথায় রেখেই ইউরোপে সফর করছেন প্রেসিডেন্ট বাইডেন। ধারণা করা হচ্ছে, পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়ার সেনাবাহিনীকে উৎখাত করতে ইউক্রেনকে সাহায্য করার বিষয়ে আলোচনা করবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code