বড়লেখায় সীমান্ত দিয়ে আসা ১১ জন বিজিবির হাতে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

সংগ্রাম দত্ত:

বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউপাল্লাথল সীমান্ত দিয়ে আসা নারী শিশুসহ ১১জনকে আটক করেছে ।

শনিবার ( ২৬ জুলাই) সকালে বিজিবি সদস্যরা বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। আটক ১০ জনের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন, শিশু ৪টি এবং তাঁদের সহায়তাকারী একজন রয়েছেন।

Manual4 Ad Code

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে, তাঁরা সুনামগঞ্জ জেলার বেদেপল্লির সদস্য। ছয় মাস আগে মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তাঁরা। সম্প্রতি ভারতের অভ্যন্তরে অবৈধ নাগরিক উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে আটক ব্যক্তিরা বাংলাদেশে ফেরত আসার সিন্ধান্ত নেন। সে অনুযায়ী টাকার বিনিময়ে দালালের মাধ্যমে গত শুক্রবার রাতের অন্ধকারে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন। আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Manual8 Ad Code

বিজিবি-৫২–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বড়লেখায় সীমান্ত দিয়ে আসা ১১ জন বিজিবির হাতে আটক
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code