বড় উত্থানে রয়েছে পুঁজিবাজার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  কড়া লকডাউনে এসেছে শিথিলতা। গত শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে দোকান ও শপিং মল। আগামী বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন। লকডাউনের শিথিলতার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। বাজারে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এতে লকডাউনেও চাঙ্গা ছিল পুঁজিবাজার। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (২৫ এপ্রিল) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

সূত্র জানায়, লকডাউনের টানা ৯ কার্যদিবস উত্থান হয়েছে পুঁজিবাজারে। উভয় বাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৮.২১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৮.৩৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩০.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫৫.৭৩ পয়েন্টে এবং ২১১৭.৬৯ পয়েন্টে।

Manual4 Ad Code

ডিএসইতে ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩০৫ কোটি ৫৭ লাখ টাকা বেশি। আগের দিনি লেনদেন হয়েছিল ৮৮৩ কোটি ২৯ লাখ টাকার।ডিএসইতে ৩৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২০১টির বা ৫৬.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৮টির বা ২১.৮৫ শতাংশের এবং বাকি ৭৮টির বা ২১.৮৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Manual1 Ad Code

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৭.৩২ পয়েন্টে। সিএসইতে ২৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code