ভাইরাল মার্কিন তরুণী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ডেটিং অ্যাপে খুঁজতে খুঁজতে ত্যক্ত-বিরক্ত হয়ে গেছেন। কোনোভাবেই মনের মানুষ পাচ্ছেন না, যাকে স্বামী বানাতে পারেন। এ কারণে শেষমেষ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েছেন মার্কিন তরুণী। তাতে লেখা, ‘স্বামী খুঁজছি’। এমন অদ্ভুত উপায়ে তার জীবনসঙ্গী খোঁজার চেষ্টা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নাম ক্যারোলিনা গেইতস। বয়স ২৯। তিনিই নিউইয়র্কের রাস্তায় রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে স্বামী খুঁজে বেড়াচ্ছেন।

Manual2 Ad Code

কারণ সম্পর্কে ক্যারোলিনা বলেন, বন্ধুদের সঙ্গে আমার কথা হয়েছিল যে, ডেটিং অ্যাপে কাজ হচ্ছে না। কারণ এতে চ্যাট করতে অনেক সময় লাগে।

এ কারণে স্বামী খুঁজতে প্ল্যাকার্ড নিয়ে হয়তো রাস্তায়ই নেমে যাবেন- এ কথা মজার ছলে বলেছিলেন বন্ধুদের সামনে। তবে শেষপর্যন্ত সত্যিই যে সেই কাজ করবেন, তা তখন বুঝতে পারেননি এ তরুণী।

Manual4 Ad Code

ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তায় ‘স্বামী খুঁজছি’ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ক্যারোলিনা। আর তা নজরেও পড়ছে অনেকের।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code