ভাঙা হচ্ছে এফডিসির ২ শুটিং ফ্লোর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতর ৩ ও ৪ নাম্বার ফ্লোর পাশাপাশি অবস্থিত। স্বাভাবিক সময় খুব কমই ফাঁকা দেখা যায় ফ্লোর দুইটি। তবে ব্যস্ততম এই ফ্লোর দুইটি ভেঙে ফেলা হচ্ছে। এফডিসির আধুনিকায়ন করার জন্য সেখানে নির্মাণ হতে যাচ্ছে ১৫ তলা ভবন।

Manual5 Ad Code

গত ৫ জুলাই থেকে ফ্লোর দুইটি ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানান ১৫ তলা ভবন নির্মাণ প্রজেক্টের সহকারী পরিচালক আইয়ুব আলী। তিনি বলেন, এফডিসিতে বাণিজ্যিক ভবন তৈরির পরিকল্পনা অনেক আগের। মন্ত্রণালয় এই প্রজেক্ট পাস করেছে। ভবনটি নির্মাণের পর দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ থাকবে। কবিরপুর ফিল্ম সিটি এখন শুটিং করার জন্য প্রস্তুত আছে, সেখানে চাইলে যে কেউ শুটিং করতে পারবেন বলেও জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code