ভারতের বাধায় মৌলভীবাজার মনু নদের বাঁধ রক্ষার কাজ থেমে আছে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ঢাকা ডেস্ক

 

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী মনু নদের ঝুঁকিপূর্ণ বাঁধ ও বন্যা থেকে রক্ষা করার জন্য তীর রক্ষায় প্রায় হাজার কোটি টাকার প্রকল্প কাজ ১ হাজার ৪৫০ মিটার নো ম্যানস ল্যান্ডের কাজ ভারতের বাধায় আছে দীর্ঘ ৫ বছর ধরে বাস্তবায়ন করা যাচ্ছে না। এতে করে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লক্ষাধিক মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে।

Manual7 Ad Code

জানা যায়, ভারতের বাধায় জেলার কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের মনু নদের প্রতিরক্ষা বাঁধের তেলিবিল, বাগজুর ও নিশ্চিন্তপুর এলাকার নো ম্যানস ল্যান্ডের কাজ বন্ধ আছে।

ভারতের দাবি, মনু নদের মধ্যখানে সীমানা পিলার রয়েছে। তবে নদ থেকে কাঁটাতারের বেড়া প্রায় ৩০০-৪০০ মিটার দূরে রয়েছে। তেলিবিলের পাশেই রয়েছে বাগজুরে ৩০০ মিটার নো ম্যানস ল্যান্ড; সেখানেও বাংলাদেশ অংশ ভেঙে গেছে। এ ছাড়া নিশ্চিন্তপুরে ৫০০ মিটার কাজ হওয়ার কথা। এই কাজ একবার টেন্ডার দিয়ে বাদ দেওয়া হয়েছে। নতুন করে আবার টেন্ডারের প্রক্রিয়া চলছে।

Manual8 Ad Code

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা যায়, নো ম্যানস ল্যান্ডে তেলিবিল, বাগজুর ও নিশ্চিন্তপুরে কাজ করা যাচ্ছে না।

 

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘নো ম্যানস ল্যান্ডের কাজের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনে এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। চারটি নো ম্যানস ল্যান্ডের মধ্যে একটির কাজ শেষ হয়েছে। আশা করছি, অন্যান্য জায়গার জটিলতা সমাধান হবে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ভারতের বাধায় মৌলভীবাজার মনু নদের বাঁধ রক্ষার কাজ থেমে আছে
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code