ভারতের সঙ্গে ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

লেখক:
প্রকাশ: ৫ years ago
An Indian Border Security Force (BSF) soldier (R) stands alert as a farmer leads her cow alongside border fencing marking the India-Bangladesh border in the village of Jaypur, some 5 kms west of Agartala, 17 November 2006. Security on the Indian side of the border has been intensified following political instability and continuing violence in Bangladesh. The border between the two countries stretches over 4000 kilometers (2500 miles), a considerable part of which is unfenced. / AFP PHOTO / STRDEL

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

দেশে করোনার পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতের সঙ্গে ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। রবিবার (১৩ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানিয়েছিলেন। তবে সীমান্ত বন্ধ থাকলেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

পররাষ্ট্র সচিব জানান, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আপাতত চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বন্ধ রেখেছি, বাকি পাঁচটি বন্দর দিয়ে আটকাপড়া বাংলাদেশিরা শর্ত মেনে দেশে ফিরতে পারবে।

Manual7 Ad Code

ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। এর মেয়াদ ৯ মে শেষ হয়। আবার নতুন করে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ১৪ দিন বাড়ানো হয়, যা গত ২৩ মে শেষ হয়। এরপর সীমান্ত বন্ধের মেয়াদ আরও আটদিন বাড়ানোর পর ফের ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। যা সোমবার (১৪ জুন) শেষ হওয়ার কথা ছিল। এরমধ্যেই আবার বন্ধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code